কেমন থাকবে ঢাকার আবহাওয়া জানা গেল পূর্বাভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এ সময় আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পাারে। বাতাসের গতিবেগ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টা ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এদিন সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮০ সেলসিয়াস। আদ্রতা ছিল ৮০ শতাংশ।
এ ছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪০ সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৫০ সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫-১৫ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৯ মিনিটে। তবে গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত হয়নি।

