ওয়াসার পানির দাম বাড়ল

অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স খরচ বাড়ার কারণে গ্রাহকদের জন্য পানির দাম বাড়িয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।
ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত গত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্সের (Operation & Maintenance) খরচ বৃদ্ধি পাওয়ায় ওয়াটার এটিএম বুথের প্রতি লিটার পানির দাম ০.৮০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা থেকে ১.০০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পানির দাম বাড়ানোর এই আদেশ রোববার (১ মার্চ) থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়।