শাহজালালে সিগারেটসহ ২৮ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে পৃথক দুটি অভিযানে ৬২৫ কার্টন বিদেশি সিগারেট, বিপুল পরিমাণ তর্ক ফর্সাকারী সিরাম, জর্দা ও বিদেশি মদসহ ২৮ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি)।
রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব অভিযানে এসব মদ, সিগারেট ও সিরাম জব্দ করা হয়। পরবর্তীতে শুল্ক গোয়েন্দারা সোমবার (২৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছে।
তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটে আগত মো. হিমেল নামের এক যাত্রীকে গ্রীণ চ্যানেপ অতিক্রমকালে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। পরবর্তীতে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি Whitening Serum উদ্ধার করা হয়। একই ফ্লাইটের শারমিন নামের আরেক যাত্রীর কাছ থেকে ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
অন্যদিকে, রাত ২টায় দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটে আগত যাত্রী মাহাতি হাসান বাবুর কাছ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস Whitening Serum এবং শহিদুল হাসান শাকিলের কাছ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস Whitening Serum ও ৩ কেজি জর্দা আটক করা হয়।
এ ছাড়া কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৪০ ফ্লাইটে আগত যাত্রী রফিকুল সরদারের ব্যাগ তল্লাশি করে তিন বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দার তথ্য অনুযায়ী সব মিলিয়ে একদিনে দুই শিফটের অভিযানে ৬২৫ কার্টন সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার পণ্য আটক হয়েছে।
বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা।


