logo
Advertisement

হাজারীবাগে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
হাজারীবাগে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানার অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল নুর, মো. নাইম, মো. আনোয়ার, সোহেল, মো. সাগর তালুকদার, মো. শামীম, মো. সাইফুল ইসলাম, মো. সাহিদ ওরফে শাহিন, মো. রাসেল শেখ, মো. রাসেল, পলাশ মণ্ডল, সঞ্জয় বিশ্বাস, মো. ফয়সাল হক এবং মো. রমজান আলী।

হাজারীবাগ থানা সুত্র জানায়, ইতিমধ্যেই গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।