logo

তুরাগে ছাত্রলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার
মো. বিপ্লব খান। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার বিপ্লব খান কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি।

বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ।