logo

গুলিস্তানে ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

গুলিস্তানে ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার ম্যাপ। ছবি: গুগল ম্যাপস।

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধারকৃত নবজাতকটির বয়স এক সপ্তাহের কম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় নবজাতকটির মরদেহ একটি শপিং ব্যাগের ভেতর রাখা অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতকটিকে একটি ব্যাগে ভরে সেখানে ফেলে রেখে পালিয়ে গেছে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে নবজাতকটির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।