ঢামেকের নতুন ভবনের সামনে পড়ে ছিল বৃদ্ধের লাশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।