logo

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এসি বিস্ফোরণে দগ্ধ ৩

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এসি বিস্ফোরণে দগ্ধ ৩
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এসি মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— মোহাম্মদ মামুন (৩২), মোহাম্মদ রাসুল (৩০) এবং রতন চন্দ্র (৩২)। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে এসি বিস্ফোরণে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে আনা হয়।

তিনি বলেন, দগ্ধদের মধ্যে মামুনের শরীরের প্রায় ৩৫ শতাংশ, রাসুলের ৬ শতাংশ ও রতন চন্দ্রের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

এই চিকিৎসক বলেন, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য দুইজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।