Advertisement

মিরপুর পৃথক অভিযানে চার ছিনতাইকারী গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
মিরপুর পৃথক অভিযানে চার ছিনতাইকারী গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তার ছিনতাইকারী। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মিরপুর মডেল থানার সনি স্কয়ার কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রাব্বি খলিফা (১৯), মো. সোহেল সরদার (৩৭), সুজন (১৯) ও মো. বাবু (২৬)।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এশিয়া পোস্টকে জানান, বৃহস্পতিবার ছিনতাইয়ের চেষ্টাকালে রাব্বি খলিফা, সোহেল সরদার ও সুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের হোপের গলিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. বাবুকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।