যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মো. রুমান কাজী (২৬), আহনাফ আহমেদ নিরব, মো. সিফাত (১৯), অসিম (৪৫), তাসফিকু ইসলাম নিরব (১৯), মো. শফিক (৩৮), আল আমিন (২৮), মো. মাইনুল ইসলাম লিটন (২৫), মুজাহিদ মইন্না (১৯), মো. রাকিব (২০), মো. দুলাল (৫০), সিফাত ওরফে ফাহাদ (১৯), রবিন (২৮), মো. সাকিব হোসেন (২২), মো. হৃদয় (২২), মো. কামরুল (২২), মো. জাহাঙ্গীর (২০), মো. আরিফ (৩০), মো. হোসেন (৩৬), মো. মুজাহিদ (১৯), সোহেল হাওলাদার (২৮) এবং মো. জুবাযের (২১)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়।
