মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক

এশিয়া পোস্ট প্রতিবেদক
মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক
শিশু লামিয়ার পরিবারের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত

রাজধানীর​ মিরপুর ওয়াবদা ক্যাম্পে ধর্ষণের শিকার হওয়া শিশু লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

সোমবার (৬ জুলাই)​সকালে​মিরপুর-১০ নম্বর ওয়াবদা ক্যাম্পে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় লামিয়ার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিবারটিকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, লামিয়ার ওপর পাশবিক নির্যাতনকারী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় শিশু লামিয়ার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।