logo

নিউ গিনি প্রোপার্টিজে হামলার আসামি মিজানুর গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নিউ গিনি প্রোপার্টিজে হামলার আসামি মিজানুর গ্রেপ্তার
মিজানুর রহমান। ছবি: ডিবি সূত্রে পাওয়া

রাজধানীর ইসিবি চত্বরে হামলার ঘটনায় মিজানুর রহমান নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, নিউগিনি প্রপার্টিজ এ হামলার ঘটনায় মিজানুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের মানিকদি এলাকার নিউ গিনি প্রোপার্টিজে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। সেই ঘটনায় করা মামলায় অন্যতম আসামি মিজানুর রহমান।

হামলার ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।