যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।
এর আগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।
পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান জানান, পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থী প্রস্তুতি নিয়েছিলেন। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের ব্যবস্থাও করা হয়েছিল।