logo

শাহবাগে সাংবাদিককে মারধরের ঘটনায় ৮ জন আটক

শাহবাগে সাংবাদিককে মারধরের ঘটনায় ৮ জন আটক

রাজধানীর শাহবাগে ট্রান্সজেন্ডারদের (রূপান্তরকামী) হামলায় সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন আহতের ঘটনায় আটজনকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় শাহাবাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শাহবাগে কয়েকজন ট্রান্সজেন্ডারের হামলায় সকালের সময়ের সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হন। পরে পুলিশ ও অন্য সাংবাদিকদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কেসব নামে প্রত্যক্ষদর্শী একজন বলেন, প্রতি শুক্রবার বেশ কয়েকজন ট্রান্সজেন্ডার এবং সমকামীতায় জড়িত অনেকেই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আড্ডা দেন, যা বিব্রত কর। আজ ঘটনাস্থলে সাংবাদিক বোরহান ভিডিও করলে তার ওপর চড়াও হন তারা। তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।