logo

জেনেভা ক্যাম্প থেকে মাদক-অস্ত্রসহ আটক ৩

জেনেভা ক্যাম্প থেকে মাদক-অস্ত্রসহ আটক ৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় র‍্যাব-২।

র‍্যাব-২ এর অধিনায়ক মোহাম্মদ মহিদুল হক আল আমিন জানান, জেনেভা ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। সেখানে বিভিন্ন অপরাধী চক্রের আনাগোনা এবং মাদক কারবারিদের সক্রিয়তা লক্ষ্য করা যায়। পাশাপাশি মাদক বিক্রয়কে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্বের তথ্যও পাওয়া যায়।

তিনি বলেন, এসব তথ্যের ভিত্তিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে টহল ও গোয়েন্দা দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে মাদকসহ আটক করা হয়েছে।

অভিযানে দেশীয় অস্ত্র, সামুরাই, ড্যাগার, ছুরি এবং একটি শুটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মহিদুল হক আল আমিন আরও বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কোনো মাদক কারবারি, কিশোর গ্যাং সদস্য বা অপরাধীকে থাকতে দেওয়া হবে না। এখানে বসবাস করতে হলে আইন মেনে চলতে হবে। জেনেভা ক্যাম্পকে অপরাধীদের আশ্রয়স্থল হতে দেওয়া হবে না, এই লক্ষ্যেই আমরা কাজ করছি।