logo

রাজধানীর মহাখালীতে বাসে আগুন

রাজধানীর মহাখালীতে বাসে আগুন
রাজধানীর মহাখালীতে বাসে আগুন। ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।