logo

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

ঢাকায় প্রতিদিনই প্রয়োজন অনুযায়ী মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট দিনে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, যা আগে থেকে জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো, বৃহস্পতিবার (৯ এপ্রিল) কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, শাহ্ আলী সুপার মার্কেট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, আনারকলি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, পল্টন সুপার মার্কেট, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, , কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপরারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, সাকুরা মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

চিড়িয়াখানা এলাকার দোকানপাট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, রমনা শিশু পার্ক, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা।