জুলাই জাগরণ আন্তঃথানা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পল্টন থানা
এশিয়া পোস্ট ডেস্ক

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখা আয়োজিত আন্তঃথানা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পল্টন থানা।
রোববার (২ আগস্ট) প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর বিতর্ক সম্পাদক তানভীর আহমেদ তন্ময়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
.png)
