logo

ঢাকায় সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর

ঢাকায় সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

ঢাকার শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত মুক্তা (৪০) নামের আরেক নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোহাম্মদপুর থানা-পুলিশ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার কারণ এবং নিহত দুই নারীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।