মোহাম্মদপুরে ওয়ার্ড আ.লীগের সভাপতি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে ওয়ার্ড আ.লীগের সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার ইমরান হোসেন। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার মো. ইমরান হোসেন (৩৫) মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইমরান হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।