কবজি কাটা গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শহিদুল ইসলাম আপন (২৮)।
ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্য আপনকে গ্রেপ্তার করে।
এতে আরও বলা হয়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি সুইচগিয়ার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আপনের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি পূর্বের মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





