৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

এশিয়া পোস্ট প্রতিবেদক
৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে আজ (বুধবার) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে স্টেশনটিতে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না।

Advertisement

বুধবার (১ জুলাই) দুপুর ২টা ২৩ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের স্টপেজ সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

তবে এ সময় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনগুলো স্টেশনটিতে না থেমেই চলাচল করবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল। একই সঙ্গে যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহার করে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।