মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ বস্তু উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহবশত ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু দেখতে পান তারা।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে এলাকাটি কর্ডন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃত কারণ এবং এর উৎস উদ্ঘাটনে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
.png)





