logo
Advertisement

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ছবি: এশিয়া পোস্ট

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সকাল থেকে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালের দিকে ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে এলাকায় হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাতাসের গতিপ্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।