মিরপুরে পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে মো. ইসমাইল হোসেন নামে ২৬ বছর বয়সী এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইসমাইল হোসেন একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।


