logo
Advertisement

বারডেম হাসপাতালের ছাদ থেকে পড়ে যুবক নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বারডেম হাসপাতালের ছাদ থেকে পড়ে যুবক নিহত
বারডেম হাসপাতাল। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে দিপু সুলতান রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিপু সুলতান রাসেল কদমতলীর রজব আলী সরদার রোডের ইমাম উদ্দিনের ছেলে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাঈম বলেন, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দিপু সুলতান কীভাবে পড়ে গেলেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।