রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কারেন্ট বাবু’ গ্রেপ্তার

এশিয়া পোস্ট ডেস্ক
রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কারেন্ট বাবু’ গ্রেপ্তার
গ্রেপ্তার কারেন্ট বাবু ও পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রাজধানীর রূপনগরের বস্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কারেন্ট বাবুর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারের সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারেন্ট বাবুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত অন্য কোনো সদস্য রয়েছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।