বিমানবন্দরে ঝিনাইদহের নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদস্য বাসের আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
তিনি এশিয়া পোস্টকে বলেন, থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থানা-পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের যৌথ চেষ্টায় ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি কামরুল হাসান তালুকদার।


