logo
Advertisement

গর্ভে যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধে সফল অপারেশন

এশিয়া পোস্ট নিউজ
গর্ভে যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধে সফল অপারেশন
ঢামেকে যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধে অপারেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে। ছবি: হাসপাতাল কর্তৃপক্ষ

দেশে এই প্রথম মাতৃগর্ভে থাকা যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধে জটিল ও সংবেধনশীল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটে এ অস্ত্রোপচার করা হয়। এতে নেতৃত্ব দেন ফিটোমেটারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. তাজমিরা সুলতানা ও সহকারী অধ্যাপক মাসউদা সুলতানা। এ সময় ইউনিট প্রধান অধ্যাপক তাবাসসুম গণিসহ ফ্যাকাল্টি মেম্বার ডা. ফেরদৌস আরা, ডা. আরিফা শারমিন, ডা. হাফিজা ফারজানা, ডা. ফারহানা ইসলাম, ডা. দিনা লায়লা, ডা. রুবাইয়াত সানিয়া, ডা. মিম শাহরিন ও ফেলো শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সহযোগী অধ্যাপক তাজমিরা সুলতানা বলেন, পরীক্ষায় দেখা যায় পেটে থাকা যমজ সন্তানের একটি সুস্থ থাকলেও অপরটির হার্ট তৈরি হয়নি। সুস্থ বাচ্চার হার্ট দিয়ে ত্রুটিপূর্ণ বাচ্চার রক্ত সঞ্চালন হচ্ছে। চিকিৎসাবিজ্ঞানে এটিকে সাধারণত টিআরপি (টুইন রিভার্স আরটিরিয়াল পারফিউশন) সিকুয়েন্স বা একার্ডিয়াক টুইন জটিলতা বলা হয়। এতে যমজ বাচ্চার একটির হার্ট তৈরি না হওয়ায় সুস্থ বাচ্চার হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে সুস্থ বাচ্চাটির মৃত্যুর ঝুঁকি থাকে। তাই অপারেশনের মাধ্যমে ত্রুটিপূর্ণ শিশুর রক্তসঞ্চালন বন্ধ করে সুস্থ শিশুটিকে নিরাপদে বাঁচিয়ে রাখার পথ সুগম করা হয়েছে।

তার দাবি, বাংলাদেশে এ ধরনের আধুনিক ও জটিল চিকিৎসা সেবা এটাই প্রথম।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢামেকের ২১৩ নম্বর ওয়ার্ডে ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটে রেগুলার বেসিসে বিভিন্ন প্রসিডিউর হয়ে থাকে। যেমন গর্ভথলি থেকে পানি, গর্ভফুল থেকে টিস্যু নিয়ে জেনেটিক পরীক্ষা দেওয়া। এসব প্রসিডিউরের অ্যাডভ্যান্স পদ্ধতি হলো আরএফএ (রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন)।