logo

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ আদায় করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে তিনি অংশ নেন। নামাজে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, অব্যাহত উন্নয়ন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরবর্তীতে আইজিপি উপস্থিত পুলিশ কর্মকর্তা, সদস্য ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় অবস্থানরত পুলিশ সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন।