logo

মিরপুর-১ গোলচত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

মিরপুর-১ গোলচত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান
মিরপুর-১ গোলচত্বরে উচ্ছেদ অভিযানে গিয়ে বক্তব্য দিচ্ছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

ডিএনসিসি প্রশাসক জানান, মিরপুর-১ নম্বর সেকশনে হকারদের দখলে থাকা সড়ক ও ফুটপাতের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন মিরপুর, শাহআলী, দারুস সালামসহ আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও মার্কেট কমিটির নেতাদের ধারাবাহিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, নগরবাসীর চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত তাদের ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে দেওয়া তার নৈতিক দায়িত্ব। অভিযানে স্থানীয় বাসিন্দা, মার্কেট কমিটির কর্মকর্তা ও দোকানিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রশাসক বলেন, পালিয়ে যাওয়া পরাজিত ফ্যাসিজম শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের এই ভিশন বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে চাইছে। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার কোনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হবে না এবং এ ধরনের ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হব। ডিএনসিসির এই কার্যক্রমের লক্ষ্য ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তোলা এবং আই হ্যাভ অ্যা প্ল্যান ভিশন বাস্তবায়ন কর। রাজধানীর অন্যান্য যেসব এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, সেসব স্থানেও নগরবাসীর সহযোগিতায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।