logo

সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর কর্মকর্তা আহত

সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর কর্মকর্তা আহত

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও জোনে কর্মরত।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে এ ঘটনা ঘটে। 

পরে গুলিবদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন ) মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম পায়ে লেগেছে।