logo

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় আজও সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। ছবি: প্রথম আলো

পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছেই। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ রোববার শীর্ষস্থানে রয়েছে ভারতের দিল্লি, দ্বিতীয় নম্বরে রয়েছে দেশটির কলকাতা। অন্যদিকে ঢাকা রয়েছে তৃতীয় নম্বরে।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৭। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল ভারতের দিল্লি, যার স্কোর ২৩৫। এ ছাড়া ১৮৬ স্কোর নিয়ে দেশটির কলকাতা দ্বিতীয় এবং ১৭৭ স্কোর নিয়ে ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।