logo

বাদ জুমা হাদি হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামার আহ্বান ইনকিলাব মঞ্চের

বাদ জুমা হাদি হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামার আহ্বান ইনকিলাব মঞ্চের

বাদ জুমা শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচির আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, সবাইকে বাদ জুমা শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান গ্রহণের অনুরোধ করা হলো।

এর আগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতারা ও নিহতের পরিবার।

ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তাদের দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।