রিফাত-হাসিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন সিনথিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার থেকে পাওয়া অর্থ আত্মসাৎ ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে।
সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ডেকেছেন সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্লাটফর্মটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে নির্বাচিত কমিটি বিলুপ্ত করে সরকারি অনুদানের তথ্য ও খরচের বিবরণী গোপন রেখে অর্থ কেলেঙ্কারির বিষয়ে জাতিকে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।