logo

কলাবাগানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কলাবাগানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগানে তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ছোট ভাইয়ের হাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্তের (২০) মৃত্যু হয়েছে।

সোমবার (০১ জুন) বিকেলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছোট ভাই রাফি জারিয়ান শুদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি জানান, কলাবাগানের কাঠালবাগান ফ্রি স্ট্রিট স্কুল এলাকার সি-২৭২ নম্বর বাসায় রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে সুপান্তের মাথায় ডাম্বেল দিয়ে আঘাত করে রাফি। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে ছোট ভাইয়ের নামে হত্যা মামলা করেছেন। ওই মামলায় ছোট ভাই রাফিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।