মিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ইয়াবাসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তার ওই মাদক কারবারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এ বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুরের পীরেরবাগে
অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মিজান নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় মিজানের প্যান্টের পকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি হাফিজ।