logo

মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা, যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা, যুবক গ্রেপ্তার
মুজাহিদসহ ট্রাফিক পুলিশের সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে ওঠার সময় যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় মুজাহিদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

আকতার হোসেন জানান, সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী-মাওয়া মুখ এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ফজলে রাব্বি ও কনস্টেবল মো. রবিউল। এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাসে ওঠার সময় তার পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় চিৎকার করলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা বিষয়টি টের পান। পরে ধাওয়া করে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তারের পর মুজাহিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুজাহিদকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।