আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও আজ ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ ও ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।
বর্তমানে ঢাকা ও এর আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল রোববার ভোর ৫টা ২৮ মিনিটে সূর্যোদয় হবে।