খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোডের রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া আটটার দিকে মৃত্যু ঘোষণা করেন।
রেলওয়ে থানার কনস্টেবল মো. সাজবীর এ ব্যাপারে জানান, কুড়িল বিশ্বরোড রেললাইনে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।


