logo

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছবি: বাসস

রাজধানী ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের রেকর্ড নেই।

এর আগের দিন বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৫টা ১০ মিনিটে রাজধানীতে সূর্যাস্ত হবে। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২২ মিনিটে।