ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৮১৩ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (১৪ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১১টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৯টি মোটরসাইকেল। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ সর্বমোট ৪২৩টি মামলা করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ ৩৯৫টি মামলা দায় করা হয়।
তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ ১৭১টি এবং মিরপুর বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা রেকর্ড করা হয়েছে।
উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ ৪০৬টি এবং গুলশান বিভাগে সর্বোচ্চ ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলসহ ৭৭০টি মামলা করা হয়েছে।
অভিযানকালে মোট ৬৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে বলে ডিএমপি জানায়। ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
