logo
Advertisement

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এশিয়া পোস্ট নিউজ
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ সংযোগ লাইন। ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি এলাকায় প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেঘনাঘাট সাব-জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।