logo

আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া

আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ফলে সারাদিন আবহাওয়া শুষ্কই থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার অন্যান্য তথ্য অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।