logo

পূর্বাচলে অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পূর্বাচলে অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান
পূর্বাচল ৩০০ ফিট সড়কে রাজউকের অনুমোদনহীন অবৈধ বিলবোর্ড ভেঙে ফেলছে এস্কাভেটর। ছবি : এশিয়া পোস্ট

পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড সরাতে টানা চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে রাজউকের অনুমতিহীন মোট ২০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়।

অভিযানে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-নগর পরিকল্পনাবিদসহ সংস্থাটির একটি প্রতিনিধি দলও এতে অংশ নেয়।

সড়কের নান্দনিকতা ও সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এই যৌথ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।