রাজধানীর যেসব এলাকার মার্কেট বুধবার বন্ধ

রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো কোন এলাকার মার্কেট ও শপিংমল সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। তা না হলে গন্তব্যে গিয়ে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে হতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির কারণে ঢাকার বেশ কয়েকটি এলাকার দোকানপাট এবং একাধিক জনপ্রিয় মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা, সুবাস্তু নজর ভ্যালি শপিংমল।



