logo

সাবেক এমপির বাসা থেকে আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সাবেক এমপির বাসা থেকে আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি
পুলিশের হাতে আটক হওয়া ১৫ জন। উত্তরা থানার ভেতর। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরায় সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাড়ি থেকে আটক হওয়া নারীসহ ১৫ জনের বিরুদ্ধে হচ্ছে সন্ত্রাসবিরোধী মামলা করার জন্য পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মুনসুর এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, উত্তরা ৭ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ১০ নম্বর বাসা থেকে সোমবার সন্ধ্যায় ১৫ জনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আটকরা হলেন, বরগুনার পাথরঘাটা থানাধীন খাসতবক গ্রামের মো. শাহজাহানের ছেলে ইয়াকুব হোসেন রাজু, একই উপজেলার জালিয়াঘাটা গ্রামের গ্রামের ফারুক হোসেনের মেয়ে মোছা. ফারজানা, ওই গ্রামের বাদল জমাদ্দারের ছেলে মো. হাসিব, কাকঁচিরা গ্রামের গুদিঘাটা গ্রামের হারুক হাওলাদারের ছেলে মো. ফিরোজ, বরগুনার বেতাগী থানাধীন উত্তর ছোট মোকামিয়া গ্রামের মিরাজ মিয়ার ছেলে আরাফাত মিয়া, একই গ্রামের ইয়াবুক হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার, পাথরঘাটা থানার মাদারতলী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. আরিফ, রূপনগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে হাসিব মিয়া, রায়হানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. ফাহিম, নাচনাপাড়া গ্রামের দুলাল তালুকদারের ছেলে আব্দুল্লাহ আল আমান এবং মধ্য বাইন চটকি গ্রামের মো. ইব্রাহিম মুসুল্লির ছেলে রাজিব হোসাইন রানা।

এ ছাড়া আরও আছেন নওগাঁর মালদা থানাধীন শিয়াটা গ্রামের আব্দুস সালামের ছেলে ওমর ফারুক, কুমিল্লার মনোহরগঞ্জের কেশতলা গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ আল নোমান এবং নোয়াখালীর শেনবাগ থানাধীন মোহাম্মদপুর গ্রামের আমির হোসেনের ছেলে সোহানুর হোসেন শাহিন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা সাত নম্বর সেক্টরে সাবেক এমপির বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে ইয়াকুব হোসেন রাজীব কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা সেখানে দেশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের অতীত রেকর্ড যাচাই-বাছাই করা হচ্ছে।