logo

একটি দল বিকাশ নম্বর নিয়ে ভোট কেনার চেষ্টা করছে : আমিনুল হক 

একটি দল বিকাশ নম্বর নিয়ে ভোট কেনার চেষ্টা করছে : আমিনুল হক 

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করেছেন, একটি দল ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে, যা পুরোপুরি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে নিজ নির্বাচনি আসন ঢাকা-১৬ আসনে গণসংযোগ শুরু করেন। এ সময় এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

এদিন তিনি মিরপুরের সিরামিক এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যান। দেন নির্বাচনি নানা প্রতিশ্রুতি। 

আমিনুল হক বলেন, আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ মৌলিক সমস্যা দূরীকরণে কাজ করে যাবো। পাশাপাশি নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই বিএনপি প্রার্থী।

গণসংযোগকালে আমিনুল হক ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।