logo

চকবাজারে গোডাউনে আগুন

চকবাজারে গোডাউনে আগুন
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

পুরান ঢাকার চকবাজারের একটি ছয়তলা ভবনের একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ছোট কাটরায় ছয়তলা ভবনের চারতলায় থাকা একটি গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্রার জানান, পুরান ঢাকার চকবাজারের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট