logo

টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক

টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক
ঘটনাস্থল। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন একজন।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৬.৫৫ মিনিট) ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থানায় দোয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এর আগে ৬টা ৩৫ মিনিটের দিকে টিএসসিতে ঢাবি ছাত্রদলের ডকুমেন্টেশন প্রদর্শনী কর্মসূচির পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের বন্ধ গেট-সংলগ্ন এলাকায় একটি এবং উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র-সংলগ্ন রাস্তায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনার সঙ্গে সঙ্গেই উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে দুইজনকে আটক করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) ছাত্রদলের নেতাকর্মীরা আটকদের থানায় দেওয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

তাৎক্ষণিকভাবে আটকদের কারও নাম-পরিচয় জানা যায়নি।